এম এ নকিব নাছরুল্লাহ্

পিরোজপুরে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত আর্থিক সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সম্প্রতি পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থদের মাঝে এ নগদ অর্থ তুলে দেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য জনাব মাসুদ সাঈদী।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা আমির জননেতা মাওলানা আঃ রব, জেলা সেক্রেটারি জননেতা মোহাম্মদ জহিরুল হক, পৌর আমির জননেতা আলহাজ্ব মাওলানা ইসহাক আলী খান, পৌর সেক্রেটারি জনাব আল আমিন শেখ এবং পিরোজপুর সদর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আরিফ মিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর এই অর্থ সহায়তা এলাকার অসচ্ছল ও দুর্যোগাক্রান্ত মানুষদের কিছুটা হলেও স্বস্তি দেবে। সরকারি এই সহায়তার সঠিক বণ্টন নিশ্চিত করতে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা একযোগে কাজ করছেন।

অনুষ্ঠান শেষে তালিকাভুক্ত সুবিধাভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থের চেক ও অনুদান তুলে দেওয়া হয়।