মোঃ ইমরান আকন্দ
জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে মোঃ পারভেজ ইসলাম (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১১ টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নে আইরমারী নতুনপাড়া এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ আইরমারী নতুনপাড়া গ্রামে মোঃ জামাত ইসলামের ছেলে ।সে এ বছর আইরমারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন।
স্বজনরা জানায়, পারভেজ ইসলাম দুপুরে এলাকায়একটি মুদির দোকানে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতা অবস্থায় বৈদ্যুতিক তারের সাথে তার স্পর্শ হলে।গুরুত্বর অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনাই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন সত্যাতা নিশ্চিত করেছে।তিনি জানান, খবর পেয়ে ঘটনার স্থলে পুলিশ পাঠিয়েছি।পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।















