পিরোজপুর প্রতিনিধি ।

পিরোজপুরে প্রবীণদের সেবার মানোন্নয়ন ও স্থানীয় সেবা প্রদানকারী সংস্থা সমূহের সঙ্গে সম্পাদিত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়ন নিশ্চিতকরণ ও অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৭ জুলাই সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) বাস্তবায়িত ISIGOP প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।

প্রবীণ কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক ফারুক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সমন্বয়কারী মইনুল আহসান মুন্না।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. নিজাম উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপপরিচালক মো. মমিনুল হক এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শাহজাদী খান।

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন নারী নেত্রী মিনারা বেগম, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি খেলাফত হোসেন খসরু, সাংবাদিক খালিদ আবু ও হাসান মামুনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা প্রবীণদের অধিকার সুরক্ষা ও চিকিৎসাসহ নানা সুযোগ-সুবিধা ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে স্থানীয় বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার সঙ্গে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) নতুন করে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।