জাকির ফরাজী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) জিয়ানগর থানা পুকুরে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
জিয়ানগর সেতারা স্মৃতি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে
এ সময় তিনি থানা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। জিয়ানগর সেতারা স্মৃতি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সাধারণ মানুষের মধ্যে জলাশয় ও মৎস্যসম্পদ রক্ষায় সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালনের অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

















