মোঃ সোহরাব আলী
দীর্ঘদিন ধরে অবহেলায় থাকা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান, জনবল ও অবকাঠামোগত সংকট দূর করতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
একই সঙ্গে হাসপাতালকে ঘিরে কোনো ধরনের সিন্ডিকেট থাকলে তা নির্মূলের হুঁশিয়ারি দিয়েছেন প্রতিমন্ত্রী।
শনিবার ১৫ আগস্ট ২০ ২৬ দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি ও অংশীজনদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেছেন তিনি । একই সাথে উপস্থিতি সরকারদলীয় নেতৃবৃন্দ ও সুধীজনের বক্তব্যে উঠে আসে হাসপাতালের নানা সংকটের কথা।
বক্তারা জানান, পুরাতন ভবনের পরিবর্তে হাসপাতালের নতুন অবকাঠামো নির্মাণ হলেও তা পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা দেওয়ার উপযোগী করে গড়ে তোলা হয়নি। প্রয়োজনীয় চিকিৎসক, আধুনিক যন্ত্রপাতি ও অন্যান্য সুযোগ-সুবিধার ঘাটতিতে রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র যেতে হচ্ছে।







