মীর হাসান মাহমুদ লিমন
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার জাগরণী বিদ্যা বীথি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনা এবং নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ৪ সদস্যবিশিষ্ট নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আমিনুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুমোদিত এডহক কমিটির সদস্যরা হলেন—
সভাপতি: মো: মাহফুজার রহমান সিদ্দিকী, শিক্ষক সদস্য: হরি চরণ রায়,অভিভাবক সদস্য: মো: ফরিদুল ইসলাম,সদস্য-সচিব: প্রধান শিক্ষক, জাগরণী বিদ্যা বীথি বালিকা উচ্চ বিদ্যালয়।
বোর্ড সূত্রে জানা গেছে, বিদ্যালয়টি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এবং নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তানুযায়ী, এ এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ (১৮ আগস্ট ২০২৬) থেকে আগামী ৬ (ছয়) মাস কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে অবশ্যই নিয়মিত গভর্নিং বডি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডের অনুমোদন নিতে হবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই কমিটি কোনো অবস্থাতেই শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।

















