সরকার মোহাম্মদ আবদুর রউফকে সেতু বিভাগের সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। তবে এই নিয়োগের ক্ষেত্রে তার অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত রাখা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

'সরকারি চাকরি আইন, ২০১৮'-এর ৪৯ ধারা অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মোহাম্মদ আবদুর রউফকে তার অবসরোত্তর ছুটি ও যাবতীয় সুযোগ-সুবিধা স্থগিত রাখার শর্তে এই নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে পেশাগত সম্পর্ক বজায় রাখা চলবে না। এই চুক্তিভিত্তিক নিয়োগ তার যোগদানের দিন থেকেই কার্যকর হবে এবং নিয়োগের অন্যান্য শর্তাদি একটি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

উল্লেখ্য, মোহাম্মদ আবদুর রউফ ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান এবং ২৬ ফেব্রুয়ারি সেতু বিভাগের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।