মোঃ আরিফুল ইসলাম মুরাদ
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বাড়ীর পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আকাশ মিয়া (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার সিংধা ইউনিয়নের ধনপুর গ্রামে শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আকাশ মিয়া ওই গ্রামের বাচ্চু মিয়ার একমাত্র ছেলে।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম শুক্রবার বিকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যরা জানায়, আকাশ মিয়া শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে নিজ গাছ থেকে পেয়ারা পারছিলেন।র এ সময় পেয়ারা গাছের সাথে থাকা থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হন আকাশ মিয়া। এতে তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে বাড়ির লোকজন তাৎক্ষণিক তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বারহাট্টা থানার ওসি চম্পক দাম বলেন, “নিহতের পরিবার ও স্বজনদের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি শেষে, ময়নাতদন্ত ছাড়াই দাফন করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”






