স্বপন রবি দাশ

হবিগঞ্জের নবীগঞ্জে ডাকাতির মামলায় আরশ আলী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার বাউসা ইউনিয়নের কামিরাই গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরশ আলী ওই গ্রামের মোজাফফর আলীর ছেলে।

পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেনের নির্দেশনায় এএসআই মতিউর রহমান মতিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় আরশ আলীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে নবীগঞ্জ থানায় দণ্ডবিধির ৩৯২ ধারায় ডাকাতির একটি মামলা রয়েছে। মামলাটি ২১ নম্বর এবং জিআর নম্বর ১১৪/২০২৬। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আরশ আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।