গৌরাঙ্গ বিশ্বাস

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী কেন্দ্রীয় জয় কালীবাড়ী মন্দিরে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল ভাগবত পাঠ, গীতা পাঠ, রামায়ণ পাঠ এবং ভক্তিমূলক গান পরিবেশনা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কালিহাতী কেন্দ্রীয় জয় কালীবাড়ী মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (র‍্যালি) বের হয়। র‍্যালিটি উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম।

শোভাযাত্রাটি কালিহাতীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে পূণরায় জয় কালীবাড়ী মন্দিরে এসে শেষ হয়। পরবর্তীতে দেশ ও বিশ্ববাসীর সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আলী আকবর জব্বার,

কালিহাতী কেন্দ্রীয় জয় কালীবাড়ী মন্দিরের সভাপতি সুদীপ কুমার দত্ত মানু, সাধারণ সম্পাদক মানিক সাহা চৌধুরী, রাজবংশী পাড়া দুর্গা মন্দিরের সভাপতি বাবু রাজবংশী, সাধারণ সম্পাদক ধীরাজ চন্দ্র রাজবংশী এবং কেন্দ্রীয় জয় কালীবাড়ী মন্দিরের পুরোহিত মিহির ভট্টাচার্য্য মধু।

এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জাতীয় হিন্দু মহাজোটের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক গৌরাঙ্গ বিশ্বাস,

জয় কালীবাড়ী মন্দিরের নেতা প্রবাল ভৌমিক, বিষ্ণু বিশ্বাস, পরিতোষ সেন, সুশান্ত ঘোষ ও চিত্ত বিশ্বাস। অনুষ্ঠান চলাকালে ভাগবত পাঠ করেন রবীন্দ্রনাথ কর্মকার এবং ভক্তিমূলক গানে নেতৃত্ব দেন জয়দেব কর্মকার।