হাফিজুর রহমান খান
মহেশখালী-কক্সবাজার নৌপথে চলন্ত সী-ট্রাকেই এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক নারী যাত্রী। সাগরের মাঝপথে শিশুটির জন্মের ঘটনায় সী-ট্রাকে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
জানা গেছে, প্রতিদিনের মতো মহেশখালী থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায় একটি সী-ট্রাক। নৌযানটি সাগরের মাঝপথে পৌঁছালে এক নারী যাত্রীর প্রসববেদনা ওঠে। একপর্যায়ে চলন্ত সী-ট্রাকেই তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন।
হঠাৎ এমন ঘটনায় সী-ট্রাকের অন্যান্য যাত্রীদের মধ্যে কৌতূহল ও আনন্দের সৃষ্টি হয়। পরে মা ও নবজাতকের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়।
জানা গেছে, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। উপস্থিত যাত্রীরা নবজাতকের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
সাগরের ঢেউ আর নৌযাত্রার মাঝেই পৃথিবীর আলো দেখা শিশুটির জন্মের ঘটনাটি যাত্রীদের কাছে হয়ে উঠেছে স্মরণীয় এক অভিজ্ঞতা। হাসপাতালের পরিবর্তে চলন্ত সী-ট্রাকেই তার পৃথিবীতে আসার ঘটনা ইতোমধ্যে যাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
মহেশখালী-কক্সবাজার নৌপথে নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের কাছে ঘটনাটি ছিল সম্পূর্ণ ভিন্নধর্মী ও আবেগঘন একটি মুহূর্ত।
















