ফেনী প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা ও সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা আনসার ভিডিপির উদ্যেগে লিফলেট বিতরণ র্যালি ও পরিস্কার পরিছন্নতা অভিযান করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর সকালে জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম পরিস্কার পরিছন্ন অভিযান উদ্বোধন করেন।
নিজ আঙ্গিনা নিজে পরিস্কার করি ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসি। এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী জেলা আনসার ভিডিপি সদর দপ্তর আঙ্গিনা থেকে পরিস্কার পরিছন্ন অভিযান শুরু করে মহিপাল ফল মার্কেট, নোয়াখালী বাসস্ট্যান্ড,বক্ষব্যাধি হাসপাতাল প্রাঙ্গনে পরিস্কার পরিছন্ন করা হয়।এ সময় সড়কের পাশে পরিস্কার পরিছন্ন চালানো হয়। র্যালি শেষে সড়কের পাশে ব্যবসায়ী, সিএনজি চালক,বাস চালক ও স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম।
পরিছন্ন অভিযানে সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শামীম আরা বেগম, ব্যাটালিয়ান আনসার সদস্য, সাধারণ আনসার ও ভিডিপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আঙ্গিনা পরিস্কার পরিছন্নতা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের এ পরিছন্ন কার্যক্রম শুরু হয়েছে। এতে ফেনী পৌরসভা থেকে মশার ঔষধ ছিটানো হয়েছে।
















