রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই বিষয়টি নিশ্চিত করেছেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে প্রচণ্ড গরমের মধ্যে বক্তব্যের শেষ পর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতা অনুভব করার পরপরই তাকে দ্রুত বাসায় সরিয়ে নেওয়া হয়।
বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি পূর্ণ বিশ্রামে রয়েছেন। শায়রুল কবির খান আরও জানান, বিএনপি মহাসচিব বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।











