মো. আরফান আলী

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ২ নং কোষারাণীগঞ্জ ইউনিয়নের রামদেবপুর এলাকায় বিমলা রাণী নামের এক অসহায় বৃদ্ধা দীর্ঘদিন ধরে নির্জন পুকুর পাড়ে একটি জরাজীর্ণ ঘরে একাকী বসবাস করে আসছিলেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর উপজেলা প্রশাসনের নজরে আসে। জেলা প্রশাসকের অনুমতিক্রমে গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম এবং একদল গণমাধ্যমকর্মী অসুস্থ বৃদ্ধার সঙ্গে দেখা করেন। এই সফরে তাকে দুই বান্ডিল ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা এবং ৩০ কেজি চাল প্রদান করা হয়। পাশাপাশি তার যথাযথ চিকিৎসা এবং ঘর মেরামতের জন্য প্রয়োজনীয় সহযোগিতার দৃঢ় আশ্বাস দেওয়া হয়েছে।