ফেনী প্রতিনিধি

ফেনীর লক্ষিয়ারা বাজার কমিটির নির্বাচন স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজনসহ মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে চেয়ার প্রতীকে সালাহউদ্দিন পেয়েছেন ৩২ ভোট, টেবিল প্রতীকে ইউসুফ পেয়েছেন ২৪ ভোট এবং ছাতা প্রতীকে আলমগীর পেয়েছেন ৪৫ ভোট। সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলমগীর।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে বাবলু পেয়েছেন ১৭ ভোট, মাছ প্রতীকে তাজুল ইসলাম মুরাদ পেয়েছেন ৬৪ ভোট এবং দেয়ালঘড়ি প্রতীকে সুফল পেয়েছেন ১৯ ভোট। এ পদে ৫টি ভোট বাতিল হয়েছে। সর্বোচ্চ ৬৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাজুল ইসলাম মুরাদ।

নির্বাচন শেষে বিজয়ী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থে পারস্পরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক, সবাই মিলেমিশে লক্ষিয়ারা বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বাজারের পরিবেশ সুন্দর রাখতে একসঙ্গে কাজ করবেন।

নির্বাচনকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।