ফেনী প্রতিনিধি

তরূণ ও কিশোর সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ফেনী সদর উপজেলার গোবিন্দপুর ইয়ং স্টার ক্লাবের জুনিয়র সদস্যদের মাঝে জার্সি ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ক্লাবের জুনিয়র খেলোয়ারদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন ৬নং কালিদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সবুজ এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী গোলাম কিবরিয়া রাসেল।

ক্রীড়া সামগ্রী বিতরণকালে বিএনপি নেতৃবৃন্দ বলেন, তরুণ প্রজন্মকে মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে মাঠে ফিরিয়ে এনে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি সামাজিক ক্লাবগুলোকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন— ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এরশাদ উল্যাহ, ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, বিএনপি নেতা আকবর হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিয়া, সদর উপজেলা যুবদলের সদস্য নজরুল ইসলাম এবং যুবনেতা জাহাঙ্গীর আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উপহার হিসেবে নতুন জার্সি ও খেলাধুলার সরঞ্জাম পেয়ে গোবিন্দপুর ইয়ং স্টার ক্লাবের জুনিয়র সদস্যরা অত্যন্ত আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে এবং নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।