নিজস্ব প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের ছাত্ররাজনীতিতে যে নতুন নেতৃত্ব ও রাজনৈতিক সচেতনতার বিকাশ ঘটেছে, তার মধ্যে বাগেরহাট জেলার তরুণ ছাত্রনেতা মোঃ আব্দুল্লাহ আল রুমান অন্যতম আলোচিত নাম।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাগেরহাট জেলার মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, বাগেরহাট জেলা শাখার সাবেক সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি জাতীয় ছাত্রশক্তি, বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বচ্ছ ছাত্ররাজনীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে নানা কর্মসূচি পরিচালিত হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে নতুন প্রজন্মের নেতৃত্ব বিকাশে আব্দুল্লাহ আল রুমানের মতো তরুণ নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি নিয়মিত শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলে আসছেন এবং সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে জেলার ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন।

মোঃ আব্দুল্লাহ আল রুমান বলেন, “শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক চর্চার বিকাশ এবং বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যেই আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও তিনি ছাত্ররাজনীতিতে সক্রিয় থেকে নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে সংশ্লিষ্টরা মনে করেন।