এসডি সোহেল রানা

শেরপুরের ঝিনাইগাতীতে কচুরীপানা সরানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে ভাতিজাদের সাথে সংঘর্ষে ছানিয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার দরিকালীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছানিয়া ওই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে বিলের কুচুরীপানা সরানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ভাতিজা শাহ আলম ছানিয়া বেগমকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।...