মো. আমিনুল ইসলাম

ঝালকাঠি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা এবং উন্নয়ন কার্যক্রম তদারকির লক্ষ্যে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসন, ঝালকাঠির আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিন উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর, এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা জনাব রফিকুল ইসলাম জামাল।

সভায় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী চলমান উন্নয়ন কার্যক্রম নির্দিষ্ট সময়ে ও মানসম্মতভাবে বাস্তবায়নের ওপর জোর দেন। একই সঙ্গে সরকারি সেবার মান বৃদ্ধি এবং সার্বিক জেলা প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

বিশেষ সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন—

মিজ মেরিন সুলতানা, পুলিশ সুপার, ঝালকাঠি,

অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, প্রশাসক, জেলা পরিষদ, ঝালকাঠি,

ডাঃ মুহাম্মদ হুমায়ুন কবীর, সিভিল সার্জন, ঝালকাঠি

মিজ জুলিয়া সুকায়না, উপপরিচালক, স্থানীয় সরকার, ঝালকাঠি,

এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমিটির সদস্যগণ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং জনকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন সংশ্লিষ্ট সকল দপ্তরকে পারস্পরিক সমন্বয় ও আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।