নিজস্ব প্রতিবেদক: যশোরে এক অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে যশোর জেনারেল হাসপাতালে তিনি মারা যান।

জানা যায়, গত ২০ জুন বিকেল সাড়ে ৩টার দিকে যশোর কোতোয়ালি থানার দড়াটানা ব্রিজের পাশে ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে আলামিন নামে এক ব্যক্তি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অজ্ঞাত ওই ব্যক্তি হাসপাতালের চতুর্থ তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। সোমবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।