মোঃ ইমরান আকন্দ
মানুষ, পৃথিবী ও সমৃদ্ধি জন্য সাক্ষরতা" এই পতিপাদকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে র্যালি বের হয়।
র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান মোঃ রেজাউল করিম, আনোয়ারুল ইসলামসহ আরো অনেকেই।সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শিক্ষার কোনো বিকল্প নেই।















