মোঃ ইমরান আকন্দ
জামালপুরের বকশীগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮ জন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর মাঝে প্রত্যেককে ৭ হাজার ৫শ টাকার চেক প্রদান করা হয় ।
চেক প্রদান করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, শিক্ষক অনুপ কুমার সেনসহ স্থানীয় ব্যবসায়ীরা।
উল্লেখ্য যে, গত ৩০ আগস্ট রোববার দিবাগত রাতে বকশীগঞ্জ পৌর শহরের কেন্দ্রিয় মসজিদের পাশে মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।অগ্নিকান্ডে ৮ টি দোকান পুড়ে যায়
এতে করে প্রায় অর্ধকোটি টাকা মতো ক্ষয়ক্ষতি হয়
















