আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে বাংলাদেশে বিরাজনীতিকরণ করতে চায় জামায়াতে ইসলামী। প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন আজ রবিবার সকালে ঝিনাইদহ সদরের এমকে মাধ্যমিক বিদ্যালয়ে এক সভা শেষে সাংবাদিকদের সামনে এ দাবি জানান।

গণঅধিকার পরিষদের সাবেক এবং বিএনপির বর্তমান এই নেতার মতে, জামায়াত রাষ্ট্রকে অশান্ত করার চেষ্টা করছে, আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে রাজপথে মিছিল করছে আওয়ামী লীগ। নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের সতর্ক করে রাশেদ খাঁন বলেন, ‘শেখ হাসিনার ফাঁদে আপনারা পা দেবেন না। শেখ হাসিনা মারা গেলেও তার লাশ দেশে ফিরিয়ে আনার মতো লোক নেই।’

উক্ত মতবিনিময় সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মহিউদ্দিন এবং স্থানীয় চেয়ারম্যান খুরশিদ আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।