রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ।

দলের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত ওই বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান জানান, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে জুলাই সনদে ঐকমত্য হওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা থেকে সরে আসায় এই নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলের এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছে।