নেপালের এক শিক্ষকের দ্রুত সিদ্ধান্ত ১৬৪৩ জন শিশুর প্রাণ বাঁচিয়ে দিল। নুওয়াকোট জেলার ত্রিভুবন ত্রিশূলী মাধ্যমিক স্কুলের শিক্ষক রাজেন্দ্র দাওয়াদির তাৎক্ষণিক পদক্ষেপের ফলে এই ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা পেল শিক্ষার্থীরা। আকস্মিক বন্যার খবর পাওয়ার পরপরই তিনি স্কুল খালি করার নির্দেশ দেন এবং শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন।

সেই সময় স্কুলে শত শত শিক্ষার্থী উপস্থিত ছিল। পানি দ্রুত বেড়ে আসার সংকেত পেয়েই দাওয়াদি ছুটির ঘণ্টা বাজিয়ে সবাইকে ক্লাসরুম থেকে বের করে দেন। শিক্ষার্থীরা দ্রুত হেঁটে, দৌড়ে এবং মোটরসাইকেলে করে উঁচু স্থানে সরে যায় এবং একটি বোধি গাছের নিচে আশ্রয় নেয়।

এর কিছু সময় পরেই পাহাড়ি ঢলে স্কুলসহ আশপাশের এলাকা ও সেতু ধ্বংস হয়ে যায়। তবে এই দুর্ঘটনায় স্কুলের দুইজন কর্মচারী প্রাণ হারিয়েছেন।