বাংলাদেশের সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ।
সোমবার (১৩ জুলাই) রাতে সংসদের অধিবেশনে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম এই বিশেষ কমিটি গঠনের প্রস্তাব পেশ করেন।
উল্লেখ্য, কমিটিটি প্রাথমিকভাবে ১৭ সদস্যের হওয়ার কথা থাকলেও বিরোধী দলকে পাঁচজনের নাম দিতে অনুরোধ করা হয়েছিল; তবে তারা কোনো নাম প্রদান না করায় সদস্য সংখ্যা ১২ জনে নির্ধারিত হয়।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বিএনপির সংসদ চিফ হুইপ নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিএনপির সংসদ সদস্য জয়নাল আবেদিন, মীর হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা এবং মাহমুদুল হক। এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জুনায়েদ আব্দুর রহিম সাকি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সংসদ সদস্য নুরুল হক নুর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলিউল্লাহ।











