শাহবাগে জুলাই শহীদ দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্য আয়োজিত এক র্যালিতে অংশ নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি অভিযোগ করেন, গণভোটে প্রাপ্ত জনরায় বাস্তবায়ন না করে বর্তমান সরকার ভুল পথে হাঁটছে। গোলাম পরওয়ারের মতে, সরকার যে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে সেটি প্রকৃত সংস্কার নয়। তিনি জোর দিয়ে বলেন, সব রাজনৈতিক দলের সাথে আলোচনা এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতেই সামগ্রিক রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়া উচিত।
একইসাথে তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার পর জুলাই অভ্যুত্থানের চেতনা ভুলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুটি এখনও সংসদে সমাধানের সুযোগ রয়েছে; অন্যথায় রাজপথে নামতে বাধ্য হবে তারা।











