ফেনী প্রতিনিধি

ফেনী জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দীন খন্দকার এর মাতা নুর জাহান খন্দকার এর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট শুক্রবার বাদ আসর তাকিয়া জামে মসজিদে ফেনী জেলা যুবদলের আয়োজনে উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার।

জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, এয়াকুব নবী ভূঁইয়া, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বেলাল হোসেন ভিপি বেলাল, আমজাদ হোসেন সুমন, সিনিয়র সদস্য গিয়াস উদ্দিন খন্দকার, হাসানুজ্জামান শাহাদাত, আল ইমরান, ফেনী পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রশিদ আহমেদ মজুমদার, শওকত আলী জুয়েল পাটোয়ারীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ফেনী তাকিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা গোলাম কিবরিয়া।

দোয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দীন খন্দকার এর মাতা নুর জাহান খন্দকারসহ প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থ ও নেক হায়াত এবং দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়।