মো: আরিফুল ইসলাম
১৯ শে অক্টোবর ২০২৬ খ্রি: সোমবার সনাতনী ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা উপলক্ষে কৃষকদলের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দেশ বরন্যে কৃষিবিদ হাসান জাফির তুহিন। এ'সময় তাঁর সাথে, উপজেলা রাজনৈতিক নেতৃবৃন্দরা, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
তিনি ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপ সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ'সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। এবং পূজার সময় আগত দর্শনার্থীদের নিরাপত্তা ও পূজা নির্বিঘ্নে উদ্যাপনের বিষয়ে গুরুত্বারোপ করেন।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্বশীলতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি সবার সম্মিলিত প্রচেষ্টায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা-২০২৬ উদ্যাপনের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।















