এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম বাড়ানো হয়েছে। চলতি অক্টোবর মাসের জন্য আজ রবিবার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ঘোষণা অনুযায়ী, অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে। এদিকে ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আজ সন্ধ্যা থেকেই প্রযোজ্য হবে।