এসডি সোহেল রানা

শেরপুর সদর উপজেলার কামারের চর বাজারে এক বিশেষ অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এই অভিযানে শেরপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ঝিনাইগাতী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে আরও ১ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল এবং ২ হাজার মিটার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ করে বিনষ্ট করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের নিয়মিত অভিযান ও মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।