এসডি সোহেল রানা: শেরপুর আজ ১৬ জুলাই ২০২৬ তারিখে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর, মিজ ফরিদা ইয়াসমিন নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় বাস্তবায়িত খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন করেন।
বুরুডুবি কামরুলের বাড়ির সামনে থেকে গোদাডাঙা হয়ে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত ৩.৫০ কিলোমিটার দীর্ঘ খালটির পুনঃখনন কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে খালের উভয় তীরে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। জেলা প্রশাসক প্রকল্পের কাজের মান সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা খাল পুনঃখনন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং এর সুফল সম্পর্কে তাঁদের মতামত তুলে ধরেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জনাব মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জনাব সাইফুল ইসলাম কমল, শেরপুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা,সভাপতি, প্রেসক্লাব জনাব কাকন রেজা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্প সভাপতি এবং স্থানীয় জনসাধারণ।
প্রাকৃতিক জলপ্রবাহ পুনরুদ্ধার, পরিবেশ সংরক্ষণ এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ধারাবাহিকভাবে বাস্তবায়িত হচ্ছে।






