এইচএসসি পরীক্ষা স্থগিত না হওয়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে উপহাস করার প্রতিক্রিয়ায় আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি পেজ খোলেন বাংলাদেশের জেন-জি (Gen-Z) বা নতুন প্রজন্মের শিক্ষার্থীরা।

এই পেজের মাধ্যমে তারা সাবেক ফ্যাসিস্ট শক্তির প্রতি কঠোর বার্তা দিয়েছেন।

একটি পোস্টে তারা উল্লেখ করেন, অনেক ফ্যাসিস্ট সদস্য তাদের ধন্যবাদ জানালেও তারা মনে করিয়ে দিতে চান যে, এই শিক্ষার্থীরাই তাদের দেশছাড়া করেছে। ভবিষ্যতে কেউ একই ধরনের ঔদ্ধত্য প্রদর্শন করলে তাদের সাথেও একইভাবে আচরণ করা হবে বলে সতর্ক করে তারা এই নিষিদ্ধ খুনি ও ফ্যাসিস্টদের ধন্যবাদ জানান।