চট্টগ্রামের বাঁশখালীতে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার মাত্র এক ঘণ্টা পর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাজিলের এক ফুটবল সমর্থক।

সোমবার দুপুর ১২টার দিকে বাঁশখালীর দারোগা বাজার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ওই যুবকের নাম জুয়েল রানা (২৭), তিনি উত্তর চাম্বল সিকদার দোকান এলাকার শামসুল আলমের ছেলে। জানা গেছে, দুর্ঘটনার ঠিক এক ঘণ্টা আগে ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, ‘দল করি হারবে, জিতবে কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।’ বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, জুয়েল রানার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

পরবর্তীতে স্বজনেরা থানায় মামলা করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।