মোঃ মুক্তাদির হোসেন,

জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন তরুণ সাংবাদিক কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্য দৈনিক ভোরের আকাশ ও রাজধানী টেলিভিশন এর কালীগঞ্জ প্রতিনিধি সময়ের সাহসী সাংবাদিক মো. পনির খন্দকার দিনভর জন্মদিন উপলক্ষে নানা ফুলেল শুভেচ্ছায় কেটেছে তার। সকাল থেকে স্থাণীয় সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চিকিৎসক ও সমাজ সেবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশেষ এ দিনে তাকে শুভেচ্ছা জানাতে আসেন।

তিনি ৮ আগষ্ট ১৯৭৮ইং তারিখে কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ভাদার্ত্তী গ্রামের সমভ্রান্ত মুসলিম খন্দকার পরিবারে জন্ম গ্রহণ করেন। ফুলে ফুলে ভরে ওঠে চারদিক। মুঠো ফোনের মাধ্যমেও দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানান। সাংবাদিক মো. পনির খন্দকার তাঁর জন্মদিনের অনুভূতি জানিয়ে বলেন, জন্মদিন মানেই সবার কাছে বিশেষ একটা দিন। স্বীকার করি আর না করি এই দিন প্রায় সবাই চায় প্রিয়জনদের শুভেচ্ছা, ভালবাসা আর আন্তরিকতা। ‘মানুষের ভালোবাসায় আমি আপ্লুত। সত্যিই মানুষ আমাকে এতোটা ভালবাসে তা কখনো কল্পনাও করিনি।’

কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি মো. মুজিবুর রহমান, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সালাউদ্দিন আহমেদ, দৈনিক আলোকিত বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. আশরাফুল হক (শিশির), গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্য নির্বাহী সদস্য মো. মুক্তাদির হোসেন, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহ নেওয়াজ, আহবায়ক কমিটির সদস্য মারুফ হাসান, দৈনিক খবর পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি মতিন খান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক মো. পনির খন্দকার কে জন্ম দিনের শুভেচ্ছা জানিয়ে তার আগামীর সুন্দর পথ চলা কামনা করেন।