সাধন সাহা জয়
ভূমি সেবাকে আরও গতিশীল, সহজ ও জনবান্ধব করতে আয়োজিত এক বিশেষ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবুসাইদ। অনুষ্ঠানে তিনি ভূমি সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণপ্রাপ্ত সহায়তাকারী ও অপারেটররা নির্ধারিত নিয়মে সাধারণ মানুষকে আরও দ্রুত ও দক্ষতার সাথে ডিজিটাল ভূমি সেবা প্রদান করবেন বলে এই আয়োজনে আশা প্রকাশ করা হয়। এর ফলে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত জটিলতা থেকে মুক্তি পাবে বলে মনে করা হচ্ছে।






