মাহিদুল ইসলাম ফরহাদ

​চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০০ বোতল মাদকদ্রব্য জাতীয় স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। পহেলা আগস্ট ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১:১৫ ঘটিকায় এই অভিযান পরিচালিত হয়।

​​মোহাম্মদ তহুরুল (৩০): পিতা- মৃত শরিফুল ইসলাম শরীফ, সাং- ঘাইবাড়ি, দলদলি ইউনিয়ন, থানা- ভোলাহাট।

​মো. রেজাউল (৪০): পিতা- সাইফুদ্দিন মাস্টার, সাং- ঘাইবাড়ি, দলদলি ইউনিয়ন, থানা- ভোলাহাট।

​​পুলিশ সূত্রে জানা যায়, ভোলাহাট থানাধীন দলদলি ইউনিয়নের ঘাইবাড়ি গ্রামের মাদক ব্যবসায়ী মোহাম্মদ তহুরুলের বাড়ির ভেতরে থাকা অটো চার্জার গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় বিশেষ কায়দায় সংরক্ষিত চালকের সিটের নিচে অটো-রিকশার ভেতর থেকে মোট ৪০০ (চারশত) বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা।

​স্থানীয় সূত্রে আরও জানা যায়, আটককৃত দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অন্যান্য পলাতক মাদক ব্যবসায়ীদের সহায়তায় এই মাদকের কারবার চালিয়ে আসছিল।

​উক্ত ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ভোলাহাট থানায় মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে।