মোঃ রনি রজব

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সেচ অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের একটি ডিপ থেকে তিনটি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। গোহালবাড়ী ইউনিয়নের খালেআলমপুর মৌজার (জেএল নং ২২, দাগ নং ৩৪৪৫) বরেন্দ্র অভিমুখী উন্নয়ন কর্তৃপক্ষের এই প্রকল্প থেকে বুধবার (২৬ আগস্ট) গভীর রাতে দুর্বৃত্তরা ট্রান্সফর্মারগুলো চুরি করে। স্থানীয় কৃষকদের সূত্রে জানা গেছে, চোরেরা ট্রান্সফর্মার খুলে ভেতরের মূল্যবান তামা নিয়ে যায় এবং খালি বক্সগুলো ডিপ থেকে কিছুটা দূরে ফেলে রেখে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে কৃষকরা বিলে গিয়ে এই ঘটনাটি দেখতে পান। এই চুরির ফলে সংশ্লিষ্ট ডিপের সেচ কার্যক্রম সম্পূর্ণ ব্যাহত হয়েছে, যা স্থানীয় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। একইসঙ্গে এলাকার অন্যান্য ডিপগুলোর নিরাপত্তা নিয়েও বর্তমানে তীব্র আতঙ্ক বিরাজ করছে।