মোঃ সোহরাব আলী
তেতুলিয়া উপজেলার শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের কর্তৃক আয়োজিত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।২ নং ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এবং শালবাহান বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো আলমগীর হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো, শাহাদাত হোসেন রঞ্জু। বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মোঃ সোহরাব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা আলহাজ্ব আব্দুস সাত্তার শালবাহান দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক , আলহাজ্ব মো, নইমুল হক, সাবেক সভাপতি ডাক্তার মো, মাসুদ আলী, ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক আমান, শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, আবু জাফর, বক্তারা ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের বিভিন্ন কর্মজীবনের সুফল বর্ণনা করে মহান আল্লাহর নিকট তার জন্য মাগফেরাত কামনা করেন। পরিশেষে মাওলানা মো,আজিজুল হকের মিলাদ পরিচালনা শেষে মাওলানা মোঃ ওমর ফারুক এর পরিচালনায় দুনিয়ার সকল মুসলিম উম্মার জন্য দোয়া করেন। এছাড়াও প্রয়াত ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারসহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান, ও বিদ্যালয় এর সাবেক সভাপতি আলহাজ্ব আইবুল হক, জমি দাতা, শুভাকাঙ্ক্ষী, শিক্ষা অনুরাগী, ২ জন প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক,ও অফিস সহায় এর মৃত্যুতে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।







