মোঃ ইমরান আকন্দ।
মাদক নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবন্ধ হয়ে কাজ করতে হবে বুধবার(১৯ আগস্ট) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আইন - শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় এসব বক্তব্য রাখেন বক্তারা । সভায় পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিরসনে উদ্যোগ গ্রহণ করা, বাল্য বিবাহ প্রতিরোধ করা , সীমান্তে চোরাচালান রোধ করা,হাসপাতালে অব্যবস্থাপনা, মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা, চুরি ছিনতাই, শিক্ষা প্রতিষ্ঠানে বখাটেদের আনাগোনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় এসময় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা- উল - হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষীবিদ আমিনুল ইসলাম,বকশীগঞ্জ থানার (ওসি) তদন্ত মুসাহেদ খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী,মেরুচর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জাহিদুল ইসলাম মন্জু, বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান লিটন আকন্দ, বাগারচর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সোহেল রানা পলাশ, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধিঃ এমদাদুল হক লালনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও স্থানীয় সংবাদ কর্মীরা বক্তব্য রাখেন।







