বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি একটি বড় ধরনের ‘মহাযন্ত্রণা’ বলে অভিহিত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর মহাখালীর ব্রাক ইন সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত এক সংলাপে তিনি এই কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সরবরাহ ব্যবস্থাপনার জটিলতার কারণেই দেশে মূল্যস্ফীতি বেশি। চাষিদের কাছে সঠিক তথ্যের অভাব থাকায় তারা অনেক সময় অতিরিক্ত পণ্য উৎপাদন করছেন, যার ফলে চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে গেলে তারা পণ্যের সঠিক দাম পান না।
পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ইতিমধ্যে বাড়তি নজরদারি জোরদার করেছে বলে জানান খন্দকার আব্দুল মুক্তাদির। মূল্যস্ফীতিকে সবার জন্য একটি ‘পেইন’ হিসেবে বর্ণনা করে তিনি উল্লেখ করেন, কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজির মতো কিছু অদৃশ্য খরচ রয়েছে, যা পণ্যের দাম বাড়িয়ে দেয়।
তবে এই সমস্যা সমাধানে সরকার কাজ করছে।











