বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এ মোট ৩৪ জন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ৫টি ভিন্ন ক্যাটাগরিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

নিয়োগের জন্য নির্ধারিত পদগুলোর মধ্যে রয়েছে— বৈজ্ঞানিক কর্মকর্তা (২৯টি), ফার্ম ম্যানেজার (স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ২টি), সহকারী পরিচালক-অর্থ (১টি), সহকারী পরিচালক-হিসাব ও অর্থ (অস্থায়ী ১টি) এবং অডিট অফিসার (১টি)। এই পদগুলোর বেতন স্কেল হবে ৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০ টাকা)।

আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বয়সসীমার কথা উল্লেখ করে জানানো হয়েছে যে, ১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্ট ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ সোমবার, ৩ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময়সীমা ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত। বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।