মোঃ ইমরান আকন্দ।

  

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার জাতীয় নাগরিক পার্টির-(এনসিপি)'র আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত  হয়েছে। 

শুক্রবার ( ৪ সেপ্টেম্বর)  বিকেলে  স্থানীয় কাঠ গোলাপ রেস্টুরেন্টে  জাতীয় নাগরিক পার্টির আয়োজনেএই সভা হয়।

এ সময় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।

সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলকে তৃণমূল পর্যায়ে আরও সু-সংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

নব গঠিত উপজেলা এনসিপির আহ্বায়ক  মোসাদ্দেকুর রহমান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি)র' আহ্বায়ক  এডভোকেট আবু সাঈদ মো: শামীম।

 সদস্য সচিব ইমদাদুল হক মিলনের  সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য  মশিউর রহমান শুভ,  জেলা এনসিপির সদস্য সচিব ডা. মোশারফ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার আমির মাওলানা আব্দুল মতিন, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি রাসেল  মাহমুদ, জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব সুলতান সালেহীন, বকশীগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রেজুয়ানুল হক সিদ্দিকসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।