ইমরান আকন্দ
জামালপুরের বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ) দুপুর ১ টায় পৌর শহরের মালিবাগ বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের বকশীগঞ্জ প্রতিনিধি আল মোজাহিদ বাবু'র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ও মানব জমিনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি আশরাফুল হায়দার,প্রবাহ নিউজ টিভির জেলা প্রতিনিধি নাজমুল রানা, দৈনিক আজকের বসুন্ধরার উপজেলা প্রতিনিধি মোঃ ইমরান আকন্দ, আকদৈনিক গনকন্ঠের উপজেলা প্রতিনিধি ইমরান সরকার, দৈনিক বাংলা ৭১ পত্রিকার বকশীগঞ্জ প্রতিনিধি শাহনাজ পারভীন,
দৈনিক সবুজ নিশানের বকশীগঞ্জ প্রতিনিধি মাহবুর রহমান ময়ুর, রুপসী বাংলা পত্রিকার বকশীগঞ্জ প্রতিনিধি আল আমিন, একুশের নিউজের উপজেলা প্রতিনিধি মামুন মিয়া, দৈনিক সংগ্রাম প্রতিদিনের উপজেলা প্রতিনিধি মাহমুদুল হাসান বিপুলসহ আরো অনেকেই।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয় সমাজের অনিয়ম, সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরে মানুষের অধিকার ও জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত ও প্রস্তাব গ্রহণ করা হয়।

















