জিহাদ হোসেন

বরিশালের বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধা ও প্রবাসী নাতির ওপর হামলা ও মারধর করা হয়েছে। আহত বৃদ্ধা সাহেরা বেগম (৭৫) ও তার প্রবাসী নাতি শামিম মীর (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

উপজেলার পাদ্রীশিবপুর গ্রামে শনিবার বিকেল সাড়ে ৩ টায় এ ঘটনা ঘটেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের পাদ্রীশিবপুর গ্রামে মালয়েশিয়া প্রবাসী স্বামীর মীরদের সাথে একই গ্রামের নুরজামাল মীর ওরফে মামুন মীরদের জমি জমি নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের ধরে শনিবার বিকেল সাড়ে ৩ টার সময় নুরজামাল মীরসহ ৫-৭ জন শামীম মীরের বৃদ্ধা দাদি সাহেরা বেগমের ওপর হামলা ও তাকে মারধর করে। খবর পেয়ে শামীম তার দাদিকে চিকিৎসা করাতে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। কিছুক্ষণ পর শামীম হাসপাতাল থেকে ঔষধ কিনতে বাহিরে বের হলে ভূমিদস্যু নূরজামাল মীর ৪-৫ জন ভাড়াটে মস্তান ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে পিটিয়ে জখম ও তার কাছে থাকা ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। তার ডাকচিৎকারে ভিতরে থাকা লোকজনের সাথে তাকে উদ্ধার করে চিকিৎসা দেয়।

এ ঘটনায় আহত প্রবাসী শামীম মীর ও তার বৃদ্ধা দাদী চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। প্রশাসনের নিকট তারা আইনি সহায়তা ও নিরাপত্তার দাবি জানিয়েছেন।