পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেইতে গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনি গত শনিবার (৮ আগস্ট) ঢাকা ত্যাগ করেন। সফরকালে সেনাপ্রধান দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সেনা সদস্যদের পরিদর্শন করবেন।
পাশাপাশি, উভয় অঞ্চলের রাষ্ট্রীয় প্রতিনিধি এবং মিশন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করবেন তিনি।
এই সফরের মাধ্যমে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি জওয়ানদের মনোবল বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।








