আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন আফরোজা আব্বাস। তিনি জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদের সহধর্মিণী।
গত ১৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের শর্ত অনুযায়ী, এটি একটি অবৈতনিক পদ এবং যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর তিনি এই দায়িত্ব পালন করবেন। তবে সরকার প্রয়োজনে নির্ধারিত মেয়াদের আগেই যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবে।
একইভাবে তিনি নিজেও যে কোনো সময় পদত্যাগ করতে পারবেন। উল্লেখ্য, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় মহিলা সংস্থা মূলত দেশের নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করে থাকে।

















