বিএনপির নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতাকর্মীরা। শনিবার (২২ আগস্ট) সকালে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত রুহুল কবির রিজভীর বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।

সংগঠনের সদ্য সাবেক সদস্যসচিব আব্দুর রহিমের নেতৃত্বে এই প্রতিনিধি দল রিজভীর সাথে সাক্ষাৎ করেন এবং তাঁর নতুন দায়িত্বপ্রাপ্ত হওয়ার বিষয়ে গভীর আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

শুভেচ্ছা বিনিময়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সানি, কাজী কামাল উদ্দিন আহমেদ বাঁধন মিয়া ও জহিরুল ইসলাম বাশার। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব কেএম সোহেল রানা, সাবেক কেন্দ্রীয় সদস্য হাজী আনোয়ার হোসেন ও মাহবুব আলম সিকদার।

পাশাপাশি কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম, মো. শাহাদত হোসেন, হেলাল উদ্দিন তালুকদার, আখতার হোসেন বাবু, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান প্রামাণিক লিপ্টন চেয়ারম্যান ও ইঞ্জিনিয়ার আব্দুল মালেক সুমনসহ আরও অনেক নেতাকর্মী এই অংশগ্রহণ করেন।