মো: আল-মাহফুজ শাওন
যশোরের অভয়নগর উপজেলায় নিজ ঘরে আছিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আছিয়া বেগম ওই গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী। তিনি তাঁর এক বোনের সঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন।
নিহতের পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) তাঁর বোন এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় তিনি বাড়িতে একাই ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা তাঁকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে ঘরের ভেতরে খাটের ওপর তাঁর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।















