আলমগীর কবীর হৃদয়
পাবনা জেলার ১৮টি সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সম্মিলিত উদ্যোগ ও সমর্থনে গঠিত হয়েছে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা। সংগঠনটির ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ২৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক চর্চাকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে জেলার বিভিন্ন সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে এই যুক্ত প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আলমগীর কবীর হৃদয় এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ সুমন আলী।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মানিক মজুমদার, আলমগীরুল নিউটন ও শফিক আল কামাল। যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন মিজানুর রহমান মিন্টু, নীলিমা নীল ও মেহেদী হাসান মিরাজুল।
এ ছাড়া সিরাজুল ইসলাম সিরাজ সাংগঠনিক সম্পাদক, রাফিদ আহমেদ সহ-সাংগঠনিক সম্পাদক, কে এম সামসুদ্দিন অর্থ সম্পাদক, আবুল হাসান আল চিশতি সাংস্কৃতিক সম্পাদক, দেলোয়ার হোসেন দিলু সহ-সাংস্কৃতিক সম্পাদক, সিদ্দিকুর রহমান সিদ্দিক প্রচার সম্পাদক, সৈয়দা সোনিয়া খাতুন মহিলা সম্পাদক, সুমনা জোয়াদ্দার প্রকাশনা সম্পাদক এবং শামীম আহমেদ জনি দপ্তর ও যোগাযোগ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক হাসানুজ্জামান, রেজাউল করিম মনি, মোঃ নুরুল হক নুরু, আঃ জব্বার, মোঃ আলী নেওয়াজ খান ও মধুসূদন মজুমদার।
জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা গঠনে যুক্ত ১৮টি সংগঠন হলো— উত্তরণ পাবনা, সোনার বাংলা মা একাডেমি, নোঙর ঈশ্বরদী, সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনা, বাংলাদেশ কবিতা সংসদ, লালন স্মৃতি পরিষদ, সংস্কৃতি নিকেতন ঈশ্বরদী, পিপীলিকা, চমক সাংস্কৃতিক সংগঠন, জাতীয় কবিতা মঞ্চ পাবনা শাখা, নূর নগর বাউল শিল্পী সংস্থা, আরশি নগর শিল্পী সংস্থা, নৃত্যালয় সাংস্কৃতিক সংঘ, তাল ছন্দ সাংস্কৃতিক একাডেমি, মুক্তদৃষ্টি সাহিত্য সংস্কৃতি পরিষদ, পাবনা সারেগামা সঙ্গীত একাডেমি, আতাইকুলা বাউল শিল্পী গোষ্ঠী ও ধোপাদহ বাউল সংগঠন।
নবগঠিত জোটের নেতৃবৃন্দ বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় পাবনার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করাই এই জোটের মূল লক্ষ্য। অপসংস্কৃতি, অশ্লীলতা ও সাংস্কৃতিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি শুদ্ধ, সুস্থ ও প্রকৃত সাংস্কৃতিক চর্চাকে বেগবান করতে এই যুক্ত প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে।
তারা আরও বলেন, সাহিত্য, সংগীত, নাটক, আবৃত্তি, নৃত্য, লোকসংস্কৃতি ও সৃজনশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশে জোটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাবনার সকল সাংস্কৃতিক সংগঠন ও সংস্কৃতিকর্মীদের ঐক্যবদ্ধ করে জেলার সাংস্কৃতিক আন্দোলনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

















